ভাঙ্গা-রাজবাড়ী রুটে আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ভাঙ্গা (ফরিদপুর):
ফরিদপুরের ভাঙ্গা-রাজবাড়ী রুটের সকল শ্রেণীর জনসাধারনের সেবার জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী অনুযায়ী শুরু হল নতুন রেলপথ। রাজবাড়ী এক্সপ্রেস নামে ট্রেনটি ভাঙ্গা নতুন রেলষ্টেশন থেকে শুরু হয়ে চলবে রাজবাড়ি পর্যন্ত। রবিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাঙ্গা-রাজবাড়ী রুটের এই রেলযাত্রার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন, ভাঙ্গা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের যৌথ সমন্বয়ে ভাঙ্গার নতুন রেল ষ্টেশন চত্বরে স্যাটেলাইটের মাধ্যেমে অনুষ্ঠানটি প্রচার করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসলাম মোল্যা, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,পৌর মেয়র আবু ফয়েজ মোঃ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা,নির্বাহী অফিসার মূকতাদিরুল আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম প্রমুখ। এর আগে ভাঙ্গা নতুন রেলষ্টেশনে স্থাপিত মঞ্চে অতিথিরা আসন গ্রহন করার আগেই রেল ষ্টেশন ও এর আশপাশে শতশত উৎসুক লোকজন দিনটিকে স্মরনীয় করে রাখতে ভীড় জমায়। প্রধানমন্ত্রী ভাঙ্গার নাম বলতেই তারা করতালি দিয়ে স্বাগত জানায়। নানা রকম ফুল দিয়ে সজ্জিত বিশেষ ট্রেনটিতে যাত্রী হওয়ার জন্য দুর-দুরান্ত লোকজন কাকডাকা ভোরেই ভীড় জমায়। অনেকে সকাল থেকেই ট্রেনের কামরায় উঠে আসন দখল করে রাখে। অনেকে স্ব-পরিবারেও এসেছেন। কেউ কেউ শিশুদের নিয়েও এসেছেন দিনটিকে স্মরনীয় করে রাখতে।মুকসুদপুর থেকে জনৈক মহিলা আফরোজা বেগম তার শিশু বাচ্চা নিয়ে এসেছেন। তবে এসেও বসার সীট না পেয়ে তার হতাশার কথা জানান। জনৈক আঃ করিম নামে জনৈক মধ্যবয়সী একজন পায়ে হেটে শীত ও কুয়াশা উপেক্ষা এসেছেন। তিনি বসার জায়গা পেয়ে বেশ উচ্চসিত। ফরিদপুর রেল ষ্টেশন মাষ্টার তন্ময় কুমার দত্ত জানান,রেল চলাচল উদ্বোধন করার জন্য কয়েকদিন ধরে প্রচন্ড পরিশ্রমের মাধ্যমে যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে।যাত্রীদের রেলযাত্রা নিরাপদ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। উল্লোখ্য, প্রধানমন্ত্রীর উদ্ধোধনের সাথে সাথে রাজবাড়ী থেকে ভাঙ্গা পর্যন্ত ৬৪ কিলোমিটার রেল চলাচল শুরু হবে। ২০১৪ সাল থেকে রাজবাড়ী টু ফরিদপুর পর্যন্ত রেল চলাচল শুরু হয়। এবার বাড়তি ৩০ কিলোমিটার ফরিদপুর থেকে ভাঙ্গা এই উদ্ধোধনের মাধ্যমে যুক্ত হবে। যা রাজবাড়ী এক্সপ্রেস নামে চলাচল করবে। রেলওয়ে সুত্রে জানাগেছে রাজবাড়ী এক্সপ্রেস দুইবার আসা যাওয়া করবে দিন রাতে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code