

ডেস্ক রিপোর্ট, ঢাকা: চীনকে নিয়ে হিসাবে ভুল করলে ভারতকে চরম মূল্য দিতে হবে! এমনটাই মন্তব্য করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন মন্তব্য করে সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, গালওয়ান উপত্যকায় দিল্লির উসকানিতে সীমান্ত সংঘর্ষের পর ভারতে জাতীয়তাবাদী মনোভাব চরমভাবে বাড়ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংবাদমাধ্যমগুলো এখনও এ ঘটনা সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে। তবে চীনা বিশেষজ্ঞরা বলছেন, চাইনিজ পণ্য বয়কট করা ভারতের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আরেক প্রতিবেদনে ২০২০ সালের ১৫ জুন লাদাখ সীমান্তে চীন-ভারত সংঘর্ষের প্রতি আলোকপাত করা হয়। এতে বলা হয়, ওই সংঘাতে হতাহতের ঘটনা ছাড়া ভারতের আর কোনও অর্জন নেই।