ভারতের জন্য সুখবর কিন্তু বিপদে পড়লো ইংল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্কঃ  ভারত সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে জয় দিয়ে সিরিজে সূচনা করেছিল ইংল্যান্ড। ওয়ানডেতে ধারাটা ধরে রাখতে পারেনি ইংলিশরা। মঙ্গলবার পুনেতে প্রথম ওয়ানডেতে ৬৬ রানে হেরে গেছে সফরকারীরা। ভারতের ছুড়ে দেওয়া ৩১৭ রানের জবাব দিতে নেমে ম্যাচের ৪৭ বল বাকি থাকতেই ২৫১ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড।

Manual8 Ad Code

কনুইয়ের ইনজুরির কারণে ওই ম্যাচে খেলতে পারেননি পেসার জফরা আর্চার। তার অনুপস্থিতি ভালোই ভুগিয়েছে সফরকারীদের। সামনের দুটি ম্যাচও খেলতে পারবেন না তিনি। চোট নিয়ে দেশে ফিরে গেছেন আর্চার। এবার একই দশা হচ্ছে ইয়ন মরগানেরও। আঙুলের চোটের কারণে শেষ দুটি ওয়ানডে খেলতে পারবেন না ইংলিশ অধিনায়ক।

দলের বিপদের সময় পাশে থাকতে না পারায় ভীষণ হতাশ মরগান। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেছেন, ‘এটা আঙুলের ইনজুরি। চারটা সেলাই পড়েছে। খুব হতাশার খবর এটা। এখানে আসলে আমার কিছু করার নেই।’ কিছু করার নেই স্যাম বিলিংসেরও। চোটের অস্বস্তিতে ভুগছেন তিনিও। মরগান, আর্চার ও বিলিংসকে ছাড়া কী করবেন জস বাটলার?

Manual7 Ad Code

শুক্রবার পুনেতে দ্বিতীয় ওয়ানডেতে যে উইকেটরক্ষককেই দলের দায়িত্ব কাঁধে নিতে হচ্ছে! এদিন নতুন এক সতীর্থ পাচ্ছেন বাটলার। ভারতের বিপক্ষের ম্যাচে অভিষেক হচ্ছে লিয়াম লিভিংস্টোনের। মরগানের ইনজুরিতে কপাল খুলে গেছে তার। অধিনায়কের শূন্যস্থানে লিভিংস্টোন কেমন ব্যাটিং করেন সেটাই দেখার।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code