ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায়

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান তিনি।

Manual7 Ad Code

ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে ঢাকায় পৌঁছান হর্ষ বর্ধন শ্রিংলা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫  থেকে ১৭  ডিসেম্বর ঢাকা সফর করবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মূলত এই সফরের প্রস্তুতি চূড়ান্ত করতেই হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় আসছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ঢাকা সফরকালে শ্রিংলা পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

Manual8 Ad Code

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে এই প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code