যুক্তরাষ্ট্রে তুষারধস, নিহত ৪

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ইউটা অঙ্গরাজ্যের এক গিরিখাতে তুষারধসে ৪ স্কিয়ারের মৃত্যু এবং অপর ৪ জন আহত হয়েছে। স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

Manual3 Ad Code

সংবাদ মাধ্যম নিউইয়র্ক টইমসের বরাতে জানা যায়, ইউটা এভালেন্স সেন্টার এক টুইটে জানায়, “উইলসন পিকের কাছে মিল ক্রিক গিরিখাতে আজ তুষার ধসে ৪ জনের মৃত্যুতে মর্মাহত।”

Manual6 Ad Code

স্থানীয় টিভি স্টেশন কেএসটিইউ রিপোর্টে জানিয়েছে, পুলিশ স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে (১৮৪০ জিএমটি) প্রথম অস্পষ্ট একটি কল পেয়েছিল। স্টেশন জানায়, অপর ৪ জন স্কিয়ার তুষারধসে আটকা পড়েছিল. তবে বের হয়ে আসে এবং তাদের উদ্ধার করা হয়েছে।

ইউটা গভর্নর স্পেন্সার কক্স এক টুইটে বলেন, “এটি একটি ভয়ঙ্কর ট্রাজিডি, এই ঘটনায় নিহতদের জন্য প্রার্থনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

Manual6 Ad Code

দুর্ঘটনার আগে শনিবার সতর্ক করা হয়েছিল যে, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইউটা পর্বতমালা গুরুতর বিপদসংকুল। এক টুইটে বিপজ্জনক তুষারপাতের পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়। আঞ্চলিক এভালেন্সের নথি সংরক্ষণকারী ইউটা এভালেন্স সেন্টার জানায়, ১৯৯২ সালের পরে এটি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। টিসিএস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code