ভারতে দৈনিক সংক্রমণ আরও কমলো

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ:  

Manual8 Ad Code

ভারতে গত কয়েক দিন ধরে কমছে করোনা শনাক্তের সংখ্যা। শনিবার দৈনিক শনাক্ত নেমেছিল তিন লাখ ২৬ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমলো। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও তিন লাখ ১১ হাজার ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। দৈনিক সংক্রমণ কমলেও ফের বেড়েছে দৈনিক মৃত্যু। শনিবার দৈনিক মৃত্যু নেমেছিল চার হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় তা ফের চার হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় চার হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ মে রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা শনাক্তের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জন। এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৭০ হাজার ২৮৪ জনের।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code