ভোক্তা অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

সম্পাদকীয়: সারা দেশেই মুদি দোকান থেকে শুরু করে বড় বড় দোকানে অবাধে বিক্রি হচ্ছে মানহীন ও ভেজাল পণ্য। মাঝেমাঝে অভিযান চালিয়েও তা বন্ধ করা যাচ্ছে না। এর মধ্যে খাদ্যপণ্য, বিশেষ করে প্রচলিত শিশুখাদ্য ও জীবন রক্ষাকারী ওষুধ ভেজাল হওয়ার বিষয়টি সবচেয়ে উদ্বেগজনক।

Manual1 Ad Code

আরও দুশ্চিন্তার বিষয় হলো, নকল কারখানার মালিক ও ভেজাল পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে একাধিক সরকারি সংস্থা অভিযান চালালেও কঠোর ব্যবস্থা নেওয়ার কোনো দৃষ্টান্ত নেই। এ কারণে ধরা পড়ার পর জরিমানা ও কারখানা সাময়িকভাবে বন্ধ হলেও কিছুদিন যেতে না যেতেই পুনরায় তারা একই ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। এর বাইরে অবশ্য প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেকেই নির্বিঘ্নে অপকর্ম করে যাচ্ছে। সব মিলে নকল ও ভেজাল

পণ্যের কারবারিদের কিছুতেই যে দমন করা যাচ্ছে না, চট্টগ্রামের ঘটনা থেকে তা পরিষ্কার।

Manual1 Ad Code

সুস্বাস্থ্যের জন্য চাই স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য। ভেজাল খাদ্য গ্রহণের ফলে দেশে হেপাটাইটিস, কিডনি, লিভার ও ফুসফুসসংশ্লিষ্ট রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ভেজাল খাদ্যের কারণে প্রতিবছর দেশে কমপক্ষে ৩ লাখ মানুষ ক্যানসারে, ২ লাখ মানুষ কিডনি রোগে এবং দেড় লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হওয়া ছাড়াও গর্ভবতী নারীরা ১৫ লাখ বিকলাঙ্গ শিশুর জন্ম দিচ্ছেন। কাজেই যেভাবেই হোক খাদ্যে ভেজাল রোধ করতে হবে। এ লক্ষ্যে নিয়মিত বাজার তদারকি এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code