ভ্যাকসিনের চুক্তি রক্ষা করবে ভারত: পররাষ্ট্রমন্ত্রীর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ভারত যখন করোনার ভ্যাকসিন পাবে, একই সময়ে বাংলাদেশকেও ভ্যাকসিন সরবরাহ করবে সেরাম ইনস্টিটিউট। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সোমবার বিকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের একথা বলেন।তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আমাদের মধ্যে দ্বিপক্ষীয় যে চুক্তি হয়েছে সেটি পালন করা হবে। ওরা বলেছে ভ্যাকসিনের বিষয়ে অন্য ব্যান (নিষেধাজ্ঞা) থাকতে পারে। কিন্তু যেহেতু একদম উচ্চ পর্যায়, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলাপ করে এটা হয়েছে, কাজেই বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে। কোনও ধরনের ব্যান এখানে কার্যকর হবে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code