ভ্যাকসিন প্রয়োগের পর যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের পর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেতে পারে।
এর মধ্যে মাথা ঝিমঝিম করা, ব্যথা, বমি বমি ভাব দেখা দিতে পারে। তবে সেটা ২ থেকে ৩ ভাগের বেশি না। যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া রোধে ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করবে বলেও তিনি জানান।

দেশে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে প্রথম ধাপে সেরামের ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভ্যাকসিন এসে পৌঁছানোর ৭ দিন পর থেকে প্রয়োগ শুরু হবে। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

Manual6 Ad Code

এদিকে, দেশে প্রথম দফায় কারা করোনার টিকা পাবেন তাদের তালিকাও প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তালিকানুযায়ী করোনা স্বাস্থ্যসেবায় সরাসরি সম্পৃক্ত সরকারি, বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্যকর্মীরা প্রথমে টিকা পাবেন।

Manual4 Ad Code

এরপর রয়েছেন মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্র পরিচালনায় কর্মকর্তা-কর্মচারী, সংবাদমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিরা।

এরপর বয়স অনুযায়ী সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মচারী, ধর্মীয় প্রতিনিধি, মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ব্যক্তি, জরুরি পানি-গ্যাস-পয়ঃনিষ্কাশন-বিদ্যুৎ-ফায়ার সার্ভিস-পরিবহন কর্মী, স্থল-নৌ-বিমান বন্দর কর্মী, প্রবাসী শ্রমিক, জেলা-উপজেলায় জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মচারী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠীরা করোনার টিকা পাবেন। এরপর ধীরে ধীরে সবাইকে করোনার ভ্যাকসিনের আওতায় আনা হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code