ভ্যাক্সিন নিলেই ১০০ ডলার দেবে ক্রোগার

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্যাক্সিন গ্রহণ করলে কর্মীদের ১০০ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশের টাকায় প্রায় সাড়ে আট হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপার মার্কেট সংস্থা ক্রোগার।

Manual2 Ad Code

লকডাউনের মধ্যে চাহিদা বৃদ্ধি পাওয়ায় এক লাখেরও বেশি নতুন কর্মী নিয়োগ দিয়েছে সংস্থাটি। সুপার মার্কেট রালফস এবং হ্যারিস টিটারও তারাই পরিচালনা করে।

Manual8 Ad Code

সম্প্রতি ক্রোগার জানিয়েছে, তারা সহযোগীদের পুরস্কার হিসেবে বাড়তি ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

Manual7 Ad Code

শুধু ক্রোগার নয়, যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিলে কর্মীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে আরো কয়েকটি বড় প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে বাহারি পণ্য বিক্রেতা ডলার জেনারেল, ইনস্টাকার্ট, ট্রেডার জো’স, জার্মান সুপার মার্কেট অ্যালদি প্রভৃতি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্যমতে, দেশটিতে প্রথম ধাপে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে স্বাস্থ্যসেবা কর্মী এবং নার্সিং হোমের বাসিন্দাদের। দ্বিতীয় ধাপে পাবেন ৭৫ বছর বয়সোর্ধ্ব এবং জরুরি খাতের কর্মীরা।

বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় ২ কোটি ৭৪ লাখ মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ।

সূত্র : রয়টার্স

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code