মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন এর নতুন কার্যকরী কমিটি গঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual1 Ad Code

লন্ডনে সর্বদলীয় উলামায়ে কেরামের উপস্থিতিতে সমগ্র মানবজাতির মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব খাতামুন্নাবিয়্যীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের  ‘খতমে নবুওত’ এর সর্ববাদীসম্মত আবশ্যকীয় ও অপরিহার্য আকীদা- বিশ্বাস রক্ষার মহান ঈমানী দায়িত্ব পালনের উদ্দেশ্যে গঠিত সংগঠন  ‘মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন’ এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

১৮ ডিসেম্বর শনিবার বিকেলে লন্ডনের জামেয়া দারুস সুন্নাহ মিলনায়তনে প্রতিনিধিত্বশীল ও নেতৃস্থানীয় উলামায়ে কেরামের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ও শায়খুল হাদীস মুফতি আবদুর রাহমান মনোহরপূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় “মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন” এর  নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

Manual6 Ad Code

নতুন কমিটিতে বিশিষ্ট আলেম ও  সংগঠক মাওলানা গোলাম কিবরিয়াকে সর্ব সম্মতিক্রমে  সভাপতি,  বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবদুল মুনতাকিমকে জেনারেল সেক্রেটারি এবং মাওলানা তায়ীদুল ইসলামকে কোষাধ্যক্ষ নিযুক্ত করা হয়। সহ সভাপতি মন্ডলীর মধ্যে রয়েছেন মাওলানা সাদিকুর রাহমান, মাওলানা ইমদাদুর রাহমান আলমাদানী,  মাওলানা মুশাররফ আলী, মাওলানা ফয়েজ আহমদ, হাফিজ মাওলানা মোবারক আলী, মাওলানা মুফতি মওসূফ আহমদ, আলহাজ্ব মাওলানা আতাউর রাহমান, হাফিজ মাওলানা আবদুল কাদির,  হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা শাহনূর মিয়া।

Manual3 Ad Code

জয়েন্ট সেক্রেটারী পদে দায়িত্ব পালন করবেন মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা সৈয়দ তামীম আহমদ, মুফতি সালেহ আহমদ। সহকারী সেক্রেটারী পদে রয়েছেন হাফিজ মাওলানা এনামুল হক, মাওলানা জসীম উদ্দীন, মাওলানা শামছুল আলম কিয়ামপূরী, মাওলানা মুসলেহ উদ্দীন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন মাওলানা সৈয়দ নাঈম আহমদ। প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মাওলানা আবদুল বাসিত। সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন মাওলানা মিসবাহুজ্জামান হেলালী, মাওলানা দেলাওয়ার হোসাইন ও মাওলানা মাসূম আহমদ বিন শায়েখ কৌড়িয়া। আইন বিষয়ক সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সৈয়দ হুসাইন বিন ইমামুদ্দীন। সহকারী প্রচার সম্পাদক  মাওলানা আল আমীন ও মাওলানা নাজমুল হাসান। দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাওলানা মামনূন মুহিউদ্দীন, মাওলানা আবদুল মজীদ, মাওলানা আবদুল করীম মামরখানী, হাফিজ মাওলানা সাদিকুর রাহমান, মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, মাওলানা আনীসুর রাহমান, মাওলানা হুসাইন আহমদ বাঘা,হাফিজ ওয়ালীদ আহমদ ও মাওলানা নোমান হামিদী।

উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন মাওলানা শায়খ আসগর হুসাইন, হাফিজ মাওলানা শামছুল হক, মাওলানা জমশেদ আলী, মাওলানা তরীক উল্লাহ, মাওলানা মুফতি আবদুর রাহমান, মাওলানা আবদুল কাদির সালেহ, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা সৈয়দ আশরাফ আলী ও মাওলানা সাঈদ আলী দশঘরী। নতুন কার্যকরী কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় উলামায়ে কেরামগণ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খতমে নবুওত এর আকীদা সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন।  মুসলমানদেরকে ঈমান হারা এবং ইসলামকে অন্তঃসারশূন্য ও প্রাণশক্তিহীন করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে খতমে নবুওত এর আকীদা বিশ্বাস এর উপর ন্যাক্কারজনক হামলার জন্য দূরভিসন্ধির পথ যুগে যুগে আল্লাহর দ্বীনের চিরদুশমনেরা অবলম্বন করেছে। আজ সারা বিশ্বে এ গভীর ষড়যন্ত্রের ধূম্রজাল বিস্তৃত। মানবাধিকারের কার্ড ব্যবহার করে ষড়যন্ত্রকারীরা উম্মাহর বিনাশযজ্ঞ  সর্বত্র অবলীলায় চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় পূর্ণ প্রস্তুতি নিয়ে ইলম ও হেকমত এবং সাহসিকতা ও বিচক্ষণতার সাথে শান্তিপূর্ণভাবে গনতান্ত্রিক নিয়মে এ ফিতনার মোকাবেলা করা দলমত নির্বিশেষে সকল মুসলমানের উপর এ যুগের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দ্বিনী দায়িত্ব।” এ দায়িত্ব পালনের উদ্দেশ্যে “মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডন” এর কার্যক্রমকে গতিশীল করার কোন বিকল্প নেই। এজন্য সভায় সকল দলীয় ও ব্যক্তিপরিচয়ের উর্ধ্বে উঠে সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওত এর সর্ববাদীসম্মত আবশ্যকীয় আকীদা রক্ষার জন্য সকলকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

মাওলানা গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শায়খুল হাদীস মুফতি আবদুর রাহমান মনোহরপূরী,   বিশিষ্ট আলেম মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা ছাদিকুর রাহমান, মাওলানা শায়খ ইমদাদুর রহমান আল মাদানী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবদুল মুনতাকিম, মাওলানা ফয়েজ আহমদ , মুফতি মওসুফ আহমদ, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা সৈয়দ তামিম আহমদ, মুফতি ছালেহ আহমদ, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা হুসাইন আহমদ বিন মুস্তফা, মাও: সাঈদ আলী, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা তায়িদুল ইসলাম, মাওলানা আব্দুল বাসিত, হাফিজ মাওলানা হুসাইন বিন ইমাম উদ্দিন প্রমুখ ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code