মঠবাড়িয়ায় বিদ্যুৎ পেল ৩০৯ পরিবার

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একদিনেই বিদ্যুতের নতুন সংযোগ পেল চার গ্রামের ৩০৯ পরিবার।

Manual3 Ad Code

শুক্রবার বিকেলে উপজেলার আমড়াগাছিয়া ইউপির আমতলী বাজারে পিরোজপুর-৩ আসনের এমপি ডা. রুস্তম আলী ফরাজী এর উদ্বোধন করেন।

উপজেলার হেগলপাতি, আমতলী, গোলবুনিয়া ও ধানী সাফা গ্রামের মোট ৩০৯ গ্রাহকের মাঝে বিদ্যুতের এ সংযোগ দেয়া হয়।

Manual1 Ad Code

শিক্ষক সুলতান আমাহেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ, পল্লী বিদ্যুৎ ডিজিএম জুলফিকার রহমান, এজিএম খাইরুল ইসলাম, আলী রেজা রঞ্জু প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code