মণিপুরকাণ্ড: উত্তাল সংসদে চাপে পড়ে আলোচনায় রাজি সরকার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতের মণিপুর রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি ও আলোচনার দাবিতে সোমবার অধিবেশনের তৃতীয় দিনেও উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উভয় কক্ষের অধিবেশন। বিরোধীদের দাবি, সভার সব কাজ বন্ধ রেখে মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হবে। প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে হবে। চাপে পড়ে দিন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন আলোচনায় রাজি সরকার।
পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাড়ে ১০টা নাগাদ সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা শুরু করেন বিরোধী দলগুলোর নতুন জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ (ইন্ডিয়া)-এর সংসদ সদস্যরা।
ইন্ডিয়া নামে বিরোধী জোট গঠন হওয়ার পর এই প্রথম ওই সংগঠনের সদস্যদের একজোট হয়ে কোনো বিক্ষোভে অংশ নিতে দেখা গেল। হাতে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে সরকারের বিরোধিতা করে স্লোগান দিতে থাকেন বিরোধী সংসদ সদস্যরা। বিক্ষোভে অংশ নেন কংগ্রেসের সভাপতি ও রাজ্যসভার সংসদ সদস্য মল্লিকার্জুন খাড়গে, সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী; তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার; আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা; ডিএমকের টি আর বালু; সমাজবাদী পার্টির সংসদ সদস্য অভিনেত্রী জয়া বচ্চন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code