মধ্যপন্থার রাজনীতির প্রতি জনগণের সমর্থন বেশি: জিএম কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘মধ্যপন্থার রাজনীতির প্রতি অধিকাংশ জনগণের সমর্থন থাকায় বিশ্বব্যাপী মধ্যপন্থীরাই রাষ্ট্রের কল্যাণে বেশি ভূমিকা রেখেছেন।’ রবিবার (২৪ জুলাই) আমার বাংলাদেশ (এবি) পার্টি ও জাতীয় পার্টির মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জি এম কাদের নির্বাচন অর্থবহ এবং কারচুপি দূর করতে আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচন ব্যবস্থা চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা নিয়ে তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবি পার্টির নেতারা। এর আগে, শনিবার দুপুর ১২টায় এবি পার্টির নেতাদের জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে স্বাগত জানানো হয়। দুপুর সোয়া ২টা পর্যন্ত মতবিনিময় সভাটি চলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code