মন্ত্রণালয় চুপ অপেক্ষায় ফারুকী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: এর আগে দেশের আর কোনও সিনেমার ছাড়পত্র নিৃয়ে এতটা জলঘোলা হয়নি, এমনকি মুক্তির দাবিতেও এতটা আন্দোলন হয়নি। চার বছর ধরে যেমনটা চলছে ‌‌‘শনিবার বিকেল’ নিয়ে।

Manual6 Ad Code

২০১৯ সালে চলচ্চিত্র সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়। সেই কমিটি ছাড়পত্র দেওয়ারও সিদ্ধান্ত নেয়। কিন্তু রাতারাতি পাল্টে যায় সিদ্ধান্ত। অজ্ঞাত কারণে ছবিটিকে ‘নিষিদ্ধ’ করা হয়। পরবর্তী সময়ে জানানো হয়, ‘শনিবার বিকেল’র মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে, সেই শঙ্কায় এর মুক্তির অনুমতি দেওয়া হয়নি।

Manual8 Ad Code

এরপর পেরিয়ে গেছে প্রায় চার বছর। ছবিটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও সিনেমা সংশ্লিষ্টরা নানাভাবে আবেদন, প্রতিবাদ জানিয়েও কিনারা করতে পারেনি। সবশেষে গত ২১ জানুয়ারি সেন্সর বোর্ডের আপিল কমিটি ‘শনিবার বিকেল’ পুনরায় দেখেন এবং এর মুক্তিতে কোনও বাধা নেই বলে রায় জানান।

কিন্তু সেই সিদ্ধান্তের ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ছাড়পত্র হাতে মেলেনি মোস্তফা সরয়ার ফারুকীর। এ নিয়ে দফায় দফায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন ফারুকী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি পর্যন্ত দিয়েছেন, কিন্তু কোনও সাড়া পাচ্ছেন না।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code