মমতার বৈঠকে বামেরা, বিজেপি বিরোধী জোটের সম্ভাবনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে যোগ দিচ্ছে বামেরা। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। প্রথমে না করলেও পরে দেশজুড়ে বিজেপি বিরোধী জোটে একঘরে হয়ে যাওয়ার ভয় থেকেই দলটি এই বৈঠকে যোগ দিচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। জানা গেছে, দিল্লিতে বুধবারের এই বৈঠকে বামেদের প্রতিনিধি হয়ে সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা অথবা দুই বাম দলের এমপিরা উপস্থিত থাকবেন। সংসদের দুই কক্ষে শক্তি ভারসাম্যে সিপিএমের যা অবস্থা, তাতে তাদের বিরোধী জোটে থাকা বা না-থাকায় বিশেষ কিছু যায় আসে না। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে সিপিএমের এমপি রয়েছেন মাত্র পাঁচ জন। আর গোটা দেশে ১০০ বিধায়কও তাদের নেই বর্তমানে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code