মসজিদে কুবার ইমাম শায়খ মুহাম্মদ আবিদ আল-সিন্দির ইন্তেকাল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ, মসজিদে কুবার ইমাম ও খতিব শায়খ মুহাম্মদ আবিদ আল-সিন্দি ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মসজিদে নববির সাবেক তারাবির ইমাম ছিলেন।

Manual2 Ad Code

হারামাইন শরিফাইনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

Manual7 Ad Code

এর আগে ২০২১ সালের ৭ আগস্ট ইন্তেকাল করেন মসজিদে কুবার আরেক সাবেক ইমাম শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল্লাহ জুরবান আল গামিদি। পরবর্তীতে তাঁকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়।

মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ। মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণকাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসুল (সা.) অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

মক্কা শরিফ থেকে ৩২০ কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত। মসজিদে নববি থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code