রমজান মাসে মৃত্যু হলে কি কবরের আজাব মাফ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: রমজান মাসে মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। মহিমান্বিত শবে কদরও এ মাসেই। কোরআনুল কারিমের ভাষ্য মোতাবেক এ রাতের ইবাদত হাজার মাস ইবাদত থেকেও উত্তম। এ মাসেই মহান আল্লাহ অবতীর্ণ করেছেন পবিত্র কোরআন। রমজানের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য বর্ণনা করে রাসুল (সা.) বলেন, ‘রমজান মাস যখন আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানের পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হয়।’ (সহিহ বোখারি : ১৮৯৯)।

Manual1 Ad Code

এ মাসের একেকটা মুহূর্ত এত বরকতময় ও সৌভাগ্যময় যে, অবশিষ্ট এগারো মাস মিলেও এর সমান হবে না। ইবাদতের এ ভরা মৌসুমে শয়তানকে করা হয় শৃঙ্খলিত। ফলে ইবাদত করা খুবই সহজ। সাহাবি আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে মহানবী (সা.) বলেন, ‘যখন রমজানের প্রথম রাত আগমন করে তখন শয়তান ও অবাধ্য জিনদের পায়ে বেড়ি লাগিয়ে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এর একটা দরজাও খোলা হয় না। একজন আহ্বানকারী আহ্বান করে, হে কল্যাণকামী, অগ্রসর হও। হে মন্দ অনুসন্ধানকারী, থেমে যাও। আর আল্লাহ তায়ালা অনেক লোককে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। রমজানে প্রতি রাতেই এমনটি হতে থাকে।’ (তিরমিজি : ৬৮২)
বস্তুত সৃষ্টিজগতের সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। একজন সচেতন মুসলিম যেকোন প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হয়। দোআ এক ধরনের জিকির (স্মরণ)। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে ও তাঁর রাসুলের মাধ্যমে আমাদের শিখিয়েছেন কিভাবে তাঁর কাছে চাইতে হবে। নগদ ইসলামিক অ্যাপে ইসলামিক জীবন-এর প্রতিদিনের দোয়া ফিচারে আছে নিত্যদিনের প্রয়োজনীয় দোয়াসমূহ। লগইন করেই প্রতিদিনের দোয়া ফিচারটি ব্যবহার করে শিখে নিন এবং আমল করুন প্রয়োজনীয় দোয়া।

Manual5 Ad Code

ইবাদতের বসন্তকাল এ মাসকে হাদিসে সব মাসের সরদার উপাধিতে ভূষিত করা হয়েছে। এ মাসে কেউ মারা গেলেও সে সৌভাগ্যবান। এ মৃত্যু তার সৌভাগ্যের নিদর্শন। তবে অনেককে বলতে শোনা যায়, রমজানে কেউ মারা গেলে তার কবরের আজাব মাফ হয়ে যায়। এ কথাটি কতটুকু সত্য? এ ব্যাপারে কোনও কোনও গবেষকের বক্তব্য হলো, রমজানে মৃত্যুর বিশেষ কোনও ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। পুরো রমজান রোজা রেখে কেউ মারা গেলে তার ব্যাপারে ফজিলতের কথা এসেছে—এটাতো তার কর্মের কারণে। রমজানের কারণে নয়। ঈমান-আমল হলো মানুষের মর্যাদার মূল বিষয়। ঈমান-আমল ছাড়া শুধু রমজানে মারা গেলে তার এ ফজিলত লাভ হতে পারে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code