মাগুরা শ্রীপুর ডক্টর’স সেফটি চেম্বার উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

শ্রীপুর(মাগুরা) :
করোনার এই সংকটকালে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্্ের অত্যাধুনিক ডক্টর’স সেফটি চেম্বারের উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড, সাইফুজ্জামান শিখর – এর অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় এটি নির্মাণ করা হয়েছে। গতকাল শনিবার (৬ মে) দুপুরে মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা ডক্টর চেম্বার-এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রইসুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ আহসান হাসিব, ডা. শুভ্রাতিথি গোম্বামী, ডা. তানজিদা রুবাইয়াৎ, ডা. মোহাম্মদ আবু সাঈদ, ডা. মোঃ আরিফ আল মামুন মিঠু প্রমূখ।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউ.এইচ.এফ.পি.ও) ডা: রইসুজ্জামান বলেন, ডক্টর’স সেফটি চেম্বার এর মাধ্যমে রোগী স্পর্শ ছাড়াই তাপমাত্রা মাপা, বিপি দেখা সম্ভব এবং মাইক্রোফোনের মাধ্যমে রোগীর সাথে কথোপকথোন বা রোগীর রোগ সম্পর্কে ধারনা করা সম্ভব হবে। রোগীকে স্পর্শ করার জন্য হ্যান্ড গ্লাভস লাগানো হয়েছে যার সাহায্যে ডাক্তার ভিতর থেকে হাতের সাহায্যে রোগীকে স্পর্শ করতে পারবেন।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী হিসেবে দেখা দিয়েছে। এ কারণে ডাক্তার এবং রোগীর সুরক্ষায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো: সাইফুজ্জামান শিখর এর সার্বিক সহযোগিতায় মাগুরা জেলার মধ্যে এই প্রথম এটি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য- কমপ্লেক্্ের উদ্বোধন করা হলো।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code