মাদক মামলায় অবশেষে জামিন পেলেন রিয়া

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

অবশেষে মাদক মামলায় জামিন পেলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বুধবার সকালে মুম্বাই হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। তবে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আর্জি খারিজ হয়ে গেছে আদালতে।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহে অভিযুক্ত আবদুল পরিহারের জামিনের আর্জিও খারিজ হয়।

Manual6 Ad Code

এদিন ১ লাখ টাকার বন্ডে আদালতে জামিন পান রিয়া। তবে জামিন পেলেও আগামী ১০ দিন থানায় হাজিরা দিতে হবে তাকে। থানায় জমা রাখতে হবে পাসপোর্টও। গ্রেটার মুম্বাইয়ের বাইরে যেতে গেলে থানা থেকে অনুমতি নিতে হবে তাকে। দেশের বাইরে যেতে অনুমতি নিতে হবে আদালতের।

Manual6 Ad Code

মঙ্গলবার মাদক মামলা সংক্রান্ত বিশেষ আদালত (এনডিপিএস) রিয়ার জেল হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে ২০ অক্টোবর পর্যন্ত করেছিল।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code