মাদুরোর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজয়ী হয়েছিল অভিমত যুক্তরাষ্ট্রের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনের বিজয়ী হিসেবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিদ্বন্দী এডমুন্ডো গঞ্জালেসকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, ‘ব্যাপক তথ্য-প্রমাণের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও বিশেষত ভেনেজুয়েলার জনগণের কাছে এটা স্পষ্টভাবে প্রতীয়মাণ হয়েছে যে, ২৮ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে এডমুন্ডো গঞ্জালেস উরুশিয়া সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন।’
ওয়াশিংটনের বিবৃতিতে যদিও গঞ্জালেসকে ‘সফল প্রচারণা’ পরিচালনার জন্য অভিনন্দন জানানো ছাড়া তেমন কিছু ছিল না, তবে বিতর্কিত নির্বাচনের পর এই স্বীকৃতির মাধ্যমে তাকে বিশ্বের শীর্ষস্থানীয় তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক-এর নতুন নেতা হিসেবে মেনে নেওয়া হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code