মানা হয়নি আদালতের নির্দেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: চলতি বছরের ১২ মে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ। ছবি: রয়টার্স

Manual4 Ad Code

অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষী সাব্যস্ত করার পর ইসলামাবাদ পুলিশ প্রধানকে তাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার পরিবর্তে ইমরান খানকে গ্রেফতার করেছিল পাঞ্জাব পুলিশ। তারা ইমরান খানকে কঠোর নিরাপত্তার মধ্যে লাহোর থেকে নিয়ে আসেন।

এ ছাড়া আদালত রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল সুপারকে ইমরান খানকে গ্রহণ করার নির্দেশ দিলেও, তা করা হয়নি। তার পরিবর্তে ইমরানকে পাঞ্জাবের আটোক কারাগারে নিয়ে যাওয়া হয়। ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) জন্য জারি করা আদালতের আদেশে বলা হয়েছে, আইজি’র অনুমোদন নিয়ে ইসলামাবাদ পুলিশ দোষী ইকরামুল্লাহ খানের ছেলে ইমরান খান নিয়াজিকে গ্রেফতার করে উল্লেখিত সাজা কার্যকর করার জন্য তাকে রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগার আদিয়ালায় পাঠাবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code