মানিয়ে নিতে হয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: ভালোবাসা কোনও নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, এটা ধ্রুব সত্য। কিন্তু একটা দিনে ঘটা করে ভালোবাসতে তো দোষের কিছু নেই। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সেই ভালোবাসার দিন; একই দিনে প্রকৃতিতে লেগেছে ফাগুনের আগুন। ফলে দিনটি বাঙালির কাছে উৎসবমুখর হয়ে উঠেছে। বিশেষ এই দিনে তারকাদের সংসার ও সম্পর্কের গল্প নিয়ে বিশেষ আয়োজন- ‘তারকার জীবনসঙ্গী যখন সাধারণ কেউ’। এ আয়োজনে আমরা শুনতে চেয়েছি সেসব তারকার জীবনসঙ্গীর গল্প, যারা নিজ জগতের বাইরে গিয়ে বাসা বেঁধেছেন।

Manual5 Ad Code

সিয়ামের স্ত্রীর নাম শাম্মা রুশাফি অবন্তী। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে চাকরিজীবনও শুরু করেছেন। তবে মা হওয়ার পর আপাতত সংসার আর ছেলে জায়ানকে ঘিরে তার মনোযোগ।

Manual4 Ad Code

সিয়াম-অবন্তীর প্রেমের শুরুটা ২০১১ সালে। তবে চেনা-পরিচয় আরও বছর দুয়েক আগে থেকেই। টানা সাত বছর চুটিয়ে প্রেমের পর ২০১৮ সালের বিজয় দিবসে, অর্থাৎ ১৬ ডিসেম্বর বিয়ে করেন তারা।

প্রেম থেকে বিয়ে নাকি পারিবারিক আয়োজনের বিয়ে, কোনটা শ্রেয়—এমন প্রশ্ন করা হয় সিয়ামের কাছে। তার উত্তর, ‘যে যেটাতে মানিয়ে নিতে পারে, সেটাই ভালো। বিষয়টা একেকজনের কাছে একেকরকম। কোনটা ভালো, কোনটা মন্দ; এভাবে আসলে বলা যায় না। বোঝাপড়া ভালো হলে প্রত্যেকটা জিনিসেই ইতিবাচক দিক থাকে।’

তারকা হিসেবে শোবিজ জগতের নানাবিধ ব্যস্ততায় ডুবে থাকতে হয় সিয়ামকে। স্বাভাবিকভাবেই ইচ্ছেমতো সময় দিতে পারেন না স্ত্রীকে। সেক্ষেত্রে সংসার-সম্পর্কে কীভাবে মানিয়ে নেন? সিয়াম বললেন, ‘মানাতে হয়, ব্যাপারটা এমন নয়। আমার পেশা সম্পর্কে সে জানে, প্রথম থেকেই দেখে এসেছে। তো তার দিক থেকে সেই সাপোর্ট সবসময় থাকে। জীবনসঙ্গীর এই সাপোর্ট না থাকলে যে কারোর জন্যই কাজ করা কঠিন। এজন্য বাসার সবদিক সে সামলায়; আর আমি বাইরের কাজ, যেটা আমার পেশা সেখানে মনোযোগ দেই। তাই আমার প্রতি কাজেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার সমর্থন থাকে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code