মারা গেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী জর্জ কোহেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ফুটবল বিশ্বকাপ জিতেছে একবার। তাও আবার সেটা ১৯৬৬ সালে। বিশ্বকাপ জয়ী দলটি থেকে জীবিত তিনজনের একজন ছিলেন জর্জ কোহেন। ৮৩ বছর হয়ে যাওয়া এই ইংলিশ রাইট ব্যাক মারা গেছেন।

Manual7 Ad Code

শুক্রবার কোহেনের মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব ফুলহাম। কোহেন ছাড়া বাকি জীবিত দুই সদস্য হলেন- ববি চার্লটন ও জিওফ হার্স্ট।

Manual1 Ad Code

জর্জ কোহেনের আন্তর্জাতিক অভিষেক হয়েছে ১৯৬৪ সালে। তার পর দেশের হয়ে ৩৭টি ম্যাচ খেলেছেন। সবচেয়ে বড় অবদান ছিল ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ে। ছিলেন ওই দলের ভাইস ক্যাপ্টেনও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code