মার্কিন কংগ্রেস ভবনে তাণ্ডবে চীনের ব্যঙ্গ: ‘চমৎকার দৃশ্য’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিল বুধবার রণক্ষেত্রে পরিণত হয়েছিল। সদ্য নির্বাচনে পরাজিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। লণ্ডভণ্ড ক্যাপিটল বিল্ডিং। এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করার সুযোগ হাতছাড়া করেনি চীন। এই সংঘর্ষকে ২০১৯ সালে হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে এই বিক্ষোভের তুলনা করেছে তারা। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে যে ঘটনা ঘটেছে তার নিন্দায় সরব হয়েছে বেশিরভাগ দেশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সংঘর্ষের নিন্দে করেছেন। এই ঘটনাকে আমেরিকার ইতিহাসে অন্যতম কালো দিন হিসেবে উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  তবে চীনারা মেতে ওঠেছে ব্যঙ্গ-মস্করায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code