মার্কিন রাষ্ট্রদূতের কোনো টুইটার অ্যাকাউন্ট নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নামে একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। তবে মার্কিন রাষ্ট্রদূতের ব্যক্তিগত কোনো টুইটার অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৫ জুলাই) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় রাষ্ট্রদূতের নামে ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে সতর্ক করা হয়েছে।

মার্কিন দূতাবাসের টুইটে বলা হয়েছে, পিটার হাসের ব্যক্তিগত কোনো টুইটার অ্যাকাউন্ট নেই। অনুগ্রহ করে এ অ্যাকাউন্ট আনফলো করে রিপোর্ট করুন। দূতাবাস সম্পর্কে হালনাগাদ তথ্য ও পিটার হাসের কার্যক্রম জানতে মার্কিন দূতাবাসের অফিশিয়াল অ্যাকাউন্ট অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code