মার্চে শুরু হচ্ছে আইপিএল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: এই বছরের আইপিএল শুরু হচ্ছে আগামী ৩১ মার্চ। আহমেদাবাদে উদ্বোধনী দিনে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস।

Manual5 Ad Code

শুক্রবার টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাতে দেখা গেছে ২০১৯ সালের পর সেই পুরনো হোম-অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আইপিএল মাঠে গড়াতে যাচ্ছে। আহমেদাবাদে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মে।

মেয়েদের আইপিএলের উদ্বোধনী আসর শেষ হওয়ার ৫ দিন বাদে ছেলেদের আইপিএল শুরু হচ্ছে। শুরুর সপ্তাহেই মাঠে নামার সুযোগ পাচ্ছে ১০টি দল।

Manual4 Ad Code

১২টি শহরে ৩১ মার্চ থেকে ২১ মে পর্যন্ত লিগ পর্বের ম্যাচ হবে ৭০টি। নিয়মিত ভেন্যু চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, কলকাতা, লকনউ, দিল্লি, আহমেদাবাদ, জয়পুর ও মোহালি ছাড়াও কিছু ম্যাচ গৌহাটি ও ধর্মশালায় অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code