মান্দা প্রচেষ্টা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় প্রচেষ্টা সংগঠনের উদ্যোগে ” প্রচেষ্টা ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার মৈনম ইউনিয়নের জলছত্র মোড়ের পার্শ্বে রাজা চেয়ারম্যানের এএমবি ব্রিকস মাঠ নামক ইট ভাটায় এ খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় দূর দূরান্ত থেকে আসা হাজার লোকের সমাবেশ ঘটে ।

মাস ব্যাপি আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মাইওয়ান ও মিনিষ্টার গ্রুপের এজিএম এবং প্রচেষ্টা’র চেয়ারম্যান আল মামুন।

Manual8 Ad Code

প্রচেষ্টা সংগঠনের এ্যাডমিন প্যানেলের সদস্য আল আমিন রানার সঞ্চালনায় ধারাভাষ্য প্রদান করেন এমদাদুল হক রনি,হারুন-অর রশিদ এবং সাগির আহম্মেদ মিলন।

Manual3 Ad Code

এসময় প্রচেষ্টা সংগঠনের প্রধান উপদেষ্টা ও মৈনম ইউ’পি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছিন আলী রাজার সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোল্লা মো: এমদাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, মান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত,মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, ওসি শাহিনুর রহমান, ইন্সপেক্টর-তদন্ত জাহিদ হোসেন, মৈনম ইউনিয়ন আ’লীগের সভাপতি আফাজ উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক সামন্ত কুমার সরকার,প্রচেষ্টা সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাহারুল ইসলাম এবং প্রচেষ্টা সংগঠন মৈনম ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমূখ।

Manual8 Ad Code

উল্লেখ্য, প্রচেষ্টা সংগঠন মৈনম ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মধ্যে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হয় এবং “প্রচেষ্টা ফুটবল টুর্নামেন্ট-২০২০” এর প্রথম পুরষ্কার -২ টি খাশি। ২য় পুরষ্কার -১ টি খাশি প্রদান করা হয় বলেও জানিয়েছেন প্রচেষ্টা সংগঠন কর্তৃপক্ষ।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মৈনম ইউনিয়নের ৫নং ওয়ার্ড বনাম ১ নং ওয়ার্ড । ওই দিনের অমিমাংশিত ফাইনাল খেলায় ট্রাইবেকারের মাধ্যমে ৫ নং ওয়ার্ড ৪-২গোলের ব্যবধানে জয়লাভ করে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code