মা গুলতেকিনের সঙ্গে প্রথমবার টিভিতে নুহাশ হুমায়ূন

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual7 Ad Code

প্রথমবার টিভি পর্দায় একসঙ্গে আসছেন গুলতেকিন খান ও তাঁর ছেলে নুহাশ হুমায়ূন। ঈদ উপলক্ষে তৈরি মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানের বিশেষ পর্বে দেখা যাবে তাঁদের। রুম্মান রশীদ খান ও লাবণ্যর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের পরদিন সকাল ৭টায়।

Manual2 Ad Code

রোজার ঈদে মা-ছেলে দেশের বাইরে কাটালেও এবারের ঈদে তাঁরা একসঙ্গে দেশে ঈদ করবেন। ঈদের গল্প, পরিবারের বলা না বলা অনেক কথা তাঁরা জানিয়েছেন রাঙা সকালের ঈদ আয়োজনে। এবারই প্রথম একসঙ্গে ক্যামেরার সামনে দুই ঘণ্টা আড্ডা দিয়েছেন তাঁরা। আড্ডায় উঠে এসেছে মায়ের সঙ্গে তিন মেয়ে আর একমাত্র ছেলে নুহাশের অনেক মজার গল্প।

Manual1 Ad Code

রাঙা সকাল দিয়ে টিভিতে প্রথমবার একসঙ্গে হলেও এর আগে পর্দার পেছনে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁদের। চলতি বছর গোড়ার দিকে ‘২ষ’ সিরিজে প্রথম একসঙ্গে কাজ করেন গুলতেকিন খান ও নুহাশ হুমায়ূন। নুহাশ পরিচালিত ২ষ সিরিজের তিনটি গল্প লিখেছিলেন গুলতেকিন। সেবারই প্রথম কোনো সিরিজের গল্প লেখেন তিনি। তবে লেখক হিসেবে গুলতেকিনের যাত্রা শুরু ২০১৬ সালে কাব্যগ্রন্থ ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ প্রকাশের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে তাঁর কাব্যগ্রন্থ ‘দূর দ্রাঘিমায়’, ‘বালি ঘড়ি উল্টে যেতে থাকে’, ‘আজ তবে উপনিবেশের কথা বলি’, কাব্যনাট্য ‘মধুরেণ’, উপন্যাস ‘চৌকাঠ’ প্রকাশিত হয়।

ডেস্ক: এন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code