মিরসরাই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র চলছেতুলির শেষ আঁচড়

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

ইকবাল হোসেন জীবন, মিরসরাই (চট্টগ্রাম):::
মুজিববর্ষেরউপহারহিসেবেপ্রথমধাপের ৫০টি মডেলমসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে একটিবাস্তবায়নহচ্ছেচট্টগ্রামেরমিরসরাইউপজেলায়। ইতোমধ্যে এটিরনির্মাণকাজ শেষ হয়েছে। এখনচলছেশুধুমাত্ররঙের শেষ তুলিরআঁচড়। দেশে ইসলামেরপ্রচার, প্রসার ও উন্নয়নে জেলাউপজেলায় মোট ৫৬০টি এ ধরণেরমসজিদ তৈরির উদ্যোগনিয়েছেসরকার।

জানা গেছে, সারা দেশে নির্মাণাধীনমডেলমসজিদের ভৌতঅবকাঠামোগণপূর্ত অধিদপ্তরেরমাধ্যমে বাস্তবায়নহচ্ছে। বাস্তবায়নকারিসংস্থা ইসলামিকফাউন্ডেশন। এটির উদ্যোগ নেয়সরকারেরধর্মবিষয়কমন্ত্রনালয়।সরকারেরপক্ষ থেকে বলাহয়েছে, ইসলামেরভ্রাতৃত্ব ও মূল্যবোধেরপ্রচার,উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামেরপ্রকৃত মর্মবাণীসাধারণমানুষেরকাছে পৌঁছাতেইএসবপ্রকল্পহাতে নেয়াহয়।

Manual6 Ad Code

দৃষ্টিনন্দন নির্মাণাধীন এ মডেলমসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ঘুরে দেখা গেছে, মিরসরাইউপজেলা চত্বরে নির্মাণাধীন এমসজিদের নির্মাণকাজপ্রায় শেষ পর্যায়ে।এখনচলছে সৌন্দয্যবর্ধন ও রঙেরকাজ। গত ১১ এপ্রিলপ্রধানমন্ত্রী শেখহাসিনামিরসরাইয়েরমডেলমসজিদসহসারা দেশে একযোগে ৫০টি মডেলমসজিদ উদ্বোধনকরারকথা থাকলেওওইদিনতাউদ্বোধনহয়নি। ইতোমধ্যে মিরসরাইয়েরমসজিদটির ৯৫ ভাগকাজ শেষ হয়েছে।
জানা গেছে, মিরসরাইউপজেলামডেলমসজিদ ও ইসলামীসাংস্কৃতিক কেন্দ্রটিবি-ক্যাটাগরিহিসেবে ৪০শতাংশজমিরউপরনির্মিতহচ্ছে। তৃতীয়তলাভিত্তিবিশিষ্ট তৃতীয়তলামডেলমসজিদ (টাইপ-বি) প্রতি ফ্লোরেরআয়তন ১ হাজার ৬৮০ দশমিক ১৪ বর্গমিটার। ভবনের মোটআয়তন২৯,৬০০ বর্গফুট।বাস্তবায়নব্যয় ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজারটাকা। সারা দেশে নির্মাণাধীনমডেলমসজিদের ভৌতঅবকাঠামোগণপূর্ত অধিদপ্তরেরমাধ্যমে বাস্তবায়িতহচ্ছে।বাস্তবায়নকারিসংস্থা ইসলামিকফাউন্ডেশন। উদ্যোগীমন্ত্রনালয়ধর্মবিষয়কমন্ত্রনালয়। মিরসরাইউপজেলামডেলমসজিদে একসঙ্গে ৯শতমানুষেরনামাজআদায়েরব্যবস্থা থাকবে।
মসজিদের নির্মাণকাজেনিয়োজিতঠিকাদারীপ্রতিষ্ঠানমেসার্স জাকির হোসেন-মহসিন-জব্বারিয়া (জেভি)এরসাইডইঞ্জিনিয়ারওমরফারুকজানান, আধুনিকসুযোগ-সুবিধা সম্বলিতসুবিশালমডেলমসজিদ ও ইসলামিকসাংস্কৃতিককমপ্লেক্সে নারী ও পুরুষেরআলাদাওজু ও নামাজআদায়েরব্যবস্থা রয়েছে,লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিকবইবিক্রয় কেন্দ্র, কোরআন হেফজবিভাগ, শিশুশিক্ষা, অতিথিশালা, বিদেশিপর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলেরব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ওপ্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, ইসলামীসংস্কৃতিকেন্দ্র থাকবে। এছাড়া ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহসাংস্কৃতিক কেন্দ্রেকর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসেরব্যবস্থা এবংগাড়িপার্কিংসুবিধারাখাহয়েছে।
প্রকল্পপরিচালক মো. নাজিবাররহমানবলেন, জাতিরপিতারপদচিহ্নঅনুসরণকরে ও ইসলামের চেতনায়অনুপ্রাণিতহয়েপ্রধানমন্ত্রী শেখহাসিনাসারা দেশে ৮,৭২২ কোটিটাকা ব্যয়ে ৫৬০টি মডেলমসজিদ নির্মাণেরভাবনানিয়েপ্রকল্পহাতেনিয়েছেন। মডেলমসজিদগুলোশুধুনামাজপড়ারমধ্যে সীমাবদ্ধ থাকবেনা। এখানেইসলামীসংস্কৃতিচর্চারপাশাপাশিজ্ঞানঅর্জন ও গবেষণারসুযোগ থাকবে, প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ চট্টগ্রাম-৩ এরনির্বাহীপ্রকৌশলী মো.মইনুলইসলামজানান, মিরসরাইমডেলমসজিদের ৯৫ভাগকাজসমাপ্তহয়েছে। এখনশুধু রং আরসামান্য মার্বেলপাথরেরকাজবাকিরয়েছে। খুব শীঘ্রই দৃষ্টিনন্দন মডেলমসজিদ মুসল্লিদের নামাযেরজন্য উন্মুক্ত করে দেওয়াহবে।সারাদেশেরমতোমিরসরাইবাসিওপ্রধানমন্ত্রীরমুজিববর্ষের এ উপহার পেয়েখুশিহবে।
মিরসরাইউপজেলানির্বাহীকর্মকর্তামিনহাজুররহমানজানান, মিরসরাইমডেলমসজিদ ও ইসলামীসাংস্কৃতিক কেন্দ্র নির্মাণেরকাজদ্রুততার সঙ্গে এগিয়েচলছে।একসাথে এতগুলোমসজিদ আরকখনো কোথাওহয়নি। এখানেইসলামেরপরিপূর্ন জ্ঞান অর্জনের জন্য সব ধরনেরসু-ব্যবস্থা থাকবে। মানুষধর্মীয়জ্ঞানঅর্জনকরে সে মোতাবেকজীবনযাপনকরলেসমাজে কোনধরনেরঅশান্তি থাকবেনা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code