মিশিগানে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নতুন কমিটি ঘোষণা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫৪ minutes ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের মিশিগানে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনকের ২০২৭–২০২৯ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। রুহেল আমিনকে সভাপতি ও ছহুল আহমদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের এ কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন। রোববার, ১ নভেম্বর ২০২৬, হ্যামট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্টে নতুন কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমদ এবং কমিশন সদস্য মস্তাক আহমদ ও নজরুল রহমান। নতুন কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি মো. আজাদ উদ্দিন, সহসাধারণ সম্পাদক ইয়াহইয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম. এন. এম. তানভীর, কোষাধ্যক্ষ ফয়ছুল আলম সিরাজী, দপ্তর সম্পাদক জাকারিয়া দেওয়ান, প্রচার সম্পাদক মো. বেলাল আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মুকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইফতেখার হোসেন ইফতি এবং ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মাহতাবুর রহমান টিপু। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন বাছির আহমদ বাবুল, আলি আহমদ ফারিস, আব্দুল আজিজ, মাতাবুর রহমান, আফজাল হোসেন লোদী ও সোলেমান আহমদ। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির নতুন এ কমিটি ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code