মিয়ানমারের অর্থনৈতিক সংকট: চিকিৎসক ও নার্সরা বাধ্য হচ্ছেন যৌনকর্মে

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

সাউথ এশিয়া নিউজ:

Manual6 Ad Code

মিয়ানমারের সাম্প্রতিক অর্থনৈতিক সংকট এবং সেনা অভ্যুত্থানের ফলে দেশটির শিক্ষিত পেশাজীবী নারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই জীবিকার তাগিদে বাধ্য হচ্ছেন যৌনকর্মে যুক্ত হতে। চিকিৎসক, নার্স ও শিক্ষকদের মতো পেশাজীবী নারীদের মধ্যে এ প্রবণতা বেড়েই চলেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের অর্থনীতি ভেঙে পড়ে। বৈদেশিক মুদ্রার মান কমে যাওয়া, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং দীর্ঘস্থায়ী সংঘাত দেশটির জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটির প্রায় অর্ধেক জনগণ দারিদ্র্যসীমার নিচে বাস করছে।

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালেতে চিকিৎসক হিসেবে কাজ করতেন ২৬ বছর বয়সী মে নামের নারী। তিনি এখন যৌনকর্মে জড়িত। তিনি বলেন, ডাক্তারি পড়তে সাত বছর লেগেছিল। কিন্তু এখন টিকে থাকার জন্য এমন কাজ করতে হচ্ছে, যা একসময় কল্পনাও করিনি।

নার্স জারও (২৫) মান্ডালেতে একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন। হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ার পর এক বন্ধুর মাধ্যমে ‘ডেট গার্ল’ হিসেবে কাজ শুরু করেন। তিনি বলেন, প্রথমবার এটি ছিল নরকযন্ত্রণার মতো। কিন্তু অর্থ উপার্জনের আর কোনও পথ ছিল না।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code