মিয়ানমারের গোলযোগ আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

বিশেষ প্রতিবেদন: আরাকান আর্মির বিরুদ্ধে রাখাইনে অভিযানের কারণে বাংলাদেশ সীমান্তে অস্থিরতা দেখা দিচ্ছে। ইতোমধ্যে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে একজন নিহত এবং ছয় জন আহত হয়েছেন। ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে কয়েক দফা তলব করে এ নিয়ে সতর্ক করা হলেও অস্থিরতা কমছে না সীমান্তে। গোটা পরিস্থিতি সম্পর্কে দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের দূতাবাস প্রধানদের অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই আলোচনায় মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আসিয়ান। এ কারণে রোহিঙ্গা সমস্যা এবং সামগ্রিকভাবে মিয়ানমারের রাজনৈতিক সমস্যার বিষয়টি জাতিসংঘ সাধারণ পরিষদে বড় আকারে তুলে ধরতে পারে আসিয়ানের কয়েকটি সদস্য রাষ্ট্র।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে চলমান সহিংতার বিষয়ে আসিয়ানভুক্ত দেশগুলোর দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. খোরশেদ আলম। বৈঠকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইন দূতাবাসের প্রধানরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. খোরশেদ আলম বলেন, ‘সীমান্তে চলমান পরিস্থিতি সম্পর্কে তাদের কাছে ব্যাখ্যা করেছি এবং এ বিষয়ে করণীয় কী, সে বিষয়ে পরামর্শ চেয়েছি। এ অঞ্চলের দেশ হচ্ছে মিয়ানমার এবং সেখানে অভ্যন্তরীণ গোলযোগ বেশি হলে সামগ্রিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে। সেই বিষয়টিও আলোচনায় এসেছে বলে তিনি জানান। আমরা তাদের বলেছি, বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ এবং কোনও ধরনের সংঘাতে জড়িয়ে পড়বে না দেশটি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code