মিয়ানমারের বিমান হামলায় বেসামরিক মৃত্যুর ঘটনা যুদ্ধাপরাধের শামিল: অ্যামনেস্টি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট. ঢাকা: মিয়ানমারের রাখাইন ও চিন প্রদেশে দেশটির সেনাবাহিনীর নির্বিচার বিমান হামলায় এক শিশুসহ ১৯ জন নিহত হওয়ার ঘটনাকে যুদ্ধাপরাধের শামিল বলে উল্লেখ করেছে ব্রিটিশ মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার (৮ জুলাই) সংগঠনটির এক প্রতিবেদনে এ হামলার নিন্দা জানানোর পাশাপাশি বলা হয়, করোনা পরিস্থিতির মধ্যেও বেসামরিকদের হত্যা ও তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে যাচ্ছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করতে উদ্যোগ নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনটি। অ্যামনেস্টির প্রতিবেদন অনুযায়ী, মার্চ ও এপ্রিলে ও চিন প্রদেশে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনীরা। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। তবে এতে মারা যায় বেসামরিক লোকজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code