মুক্তি পেলেন ফটো সাংবাদিক কাজল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: গ্রেপ্তারের ৮ মাস পর কারামুক্ত হয়েছেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। গতকাল সকাল সোয়া ১১টার দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান।  মুক্তি পাওয়ার পর কাজল এবং তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন।  তার ছেলে মনোরম পলক জানান, বাবা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। কারাগার থেকে মুক্ত হয়ে তিনি বাসায় ফিরেছেন। তিনি সুস্থ্য সবার সঙ্গে কথা বলবেন। গত ১০ মার্চ রাজধানীর হাতিরপুল এলাকা থেকে নিখোঁজ হন কাজল। প্রায় ৫৩ দিন নিখোঁজ থাকার পর গত ২ই মে গভীর রাতে বেনাপোল সীমান্তে তার খোঁজ মেলে বলে আইন শৃঙ্খলা বাহিনী জানায়। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। গত ১৭ ডিসেম্বর হাইকোর্ট থেকে তিনি জামিন পান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code