মুখে কালো ব্যাজ পরে সড়কে নামছেন শিক্ষার্থীরা  

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী নাঈম হাসান ও মাঈনুদ্দিন ইসলামের স্মরণে শোক জানাতে মুখে কালো ব্যাজ পরে সড়কে নামবে শিক্ষার্থীরা।  আজ রামপুরা ব্রিজে কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করবেন তারা।  কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও প্রতিবাদী গানের আসর বসবে।

Manual4 Ad Code

নিরাপদ সড়ক দাবি, গণপরিবহণে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া কার্যকরসহ ১১ দফা দাবিতে কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।  তারা দাবি বাস্তবায়নের জন্য একের পর এক কর্মসূচিতে ভিন্নতাও এনেছেন।

Manual8 Ad Code

রোববার রাজধানীর শাহবাগে নিরাপদ সড়কের দাবিতে প্রতীকী কফিন মিছিল নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Manual8 Ad Code

আর একই দিন রামপুরা ব্রিজে দাঁড়িয়ে সেখানকার শিক্ষার্থীরা মানববন্ধনের মাধ্যমে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন।

এর আগে শনিবার নিরাপদ সড়কের দাবিতে লাল কার্ড প্রদর্শন করেছিল শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Manual3 Ad Code

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়। পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। পরে রামপুরায় মাঈনুদ্দিন নামের এক শিক্ষার্থী অনাবিল পরিবহণ বাসের চাপায় নিহত হয়।

তার পর থেকে নিরাপদ সড়ক, অর্ধেক ভাড়াসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পরিবহণ মালিক সমিতি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code