মুগ্ধ দর্শক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: অধিকাংশ সময়ই দেখা যায় কোনও নাটক দর্শকের ভূয়সী প্রশংসা পাচ্ছে; কিন্তু ভিউতে হাহাকার। আবার কিছু নাটকের ঝুলিতে জুটছে রমরমা ভিউ, কিন্তু সেগুলোর জন্য প্রশংসাবাক্য খরচ করতে নারাজ দর্শক। দুদিক দিয়ে সাফল্য পাওয়া কনটেন্ট হাতে গোনা। সেই তালিকায় নতুন সংযোজন ‘কলিজার আধখান’।

Manual3 Ad Code

গেলো ১ সেপ্টেম্বর নাটকটি উন্মুক্ত করা হয় ইউটিউবে। এরপর থেকে প্রশংসা এবং ভিউ দুটোই আসছে হুড়মুড় করে। মাত্র ১০ দিনেই এর ভিউ ছাড়িয়ে গেছে ১০ মিলিয়ন। এছাড়া ট্রেন্ডিংয়েও অবস্থান করছে প্রথম সারিতে।

Manual8 Ad Code

আর প্রশংসা? নাটকটির কমেন্ট বক্সে চোখ রাখলেই তা পরিষ্কার হয়ে যায়। অধিকাংশ মন্তব্যেই দর্শকের আপ্লুত অনুভূতির বর্ণনা। কেউ বলেছেন, ‘মন ছুঁয়ে গেলো নাটকটা দেখে। কান্না করে দিয়েছি’; কেউ লিখেছেন, ‘নাটকটা দেখে সত্যি চোখে পানি চলে এলো। যার সন্তান নেই, সে বোঝে সন্তান না থাকার যন্ত্রণা কতটা বেদনাদায়ক’; আবার কারও মতে, ‘অসাধারণ শিক্ষণীয় নাটক। ধন্যবাদ অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতাকে’।

‘কলিজার আধখান’র চিত্রনাট্য লেখার পাশাপাশি এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান। এতে জুটিবেঁধে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। সন্তান না হওয়া এক দম্পতির করুণ গল্প আবর্তিত হয়েছে এতে। যেখানে রয়েছে সামাজিক বার্তাও।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code