মুঠোফোনে নির্মিত সিনেমা পেলো জাপানি পুরস্কার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: জাপানভিত্তিক প্রতিষ্ঠান টিবিএস-এর আয়োজনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন নির্মাতা হেমন্ত সাদীক। মুঠোফোনে নির্মিত চলচ্চিত্র ‘সলতে’র জন্য তার এই অর্জন। আয়োজকসূত্রে জানা যায়, প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের অন্বেষণ ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে তাদের সৃজনশীল ক্ষেত্র প্রসারিত করার উদ্দেশ্যে জাপানসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলজুড়ে এই উৎসবটি ২৪ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশে এবারই প্রথম আয়োজিত হলো উৎসবটি। ২৬ আগস্ট সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ইন্সটিটিউট-এর প্রধান মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত আইটিও নাওকি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code