শীতে ত্বকের সতেজতায় যা খাবেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: শীত মানেই হিমেল বাতাস, মিঠে রোদ আর মনোরম পরিবেশ। শীত যেমন আরামদায়ক, তেমনি কষ্টকরও। যাদের শুষ্ক ত্বক, তাদের কাছে শীতের সময়টা খুবই অস্বস্তিকর। শুধু ত্বক নয়, ঠোঁট ও গোড়ালি ফাটা নিয়েও অস্বস্তিতে পড়েন অনেকে। ময়েশ্চারাইজার ব্যবহারেও তেমন কাজে আসে না।

এ সমস্যায় ত্বককে ভেতর থেকে পুষ্টি দেওয়া প্রয়োজন, যা ত্বককে নমনীয় রাখবে। বাড়াবে উজ্জ্বলতাও। নিয়মিত কিছু খাবার খেলেই আপনার ত্বক প্রয়োজনীয় পুষ্টি পাবে, যা শীতের শুষ্কতা, ফেটে যাওয়া থেকে রেহাই দেবে।

নারকেল

ত্বককে উজ্জ্বল করতে নারকেল খুবই কার্যকর। নারকেলে থাকা ফ্যাট ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে। এ ছাড়া এতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল, যা ত্বককে ব্রণের হাত থেকেও রক্ষা করে।

জলপাই

Manual3 Ad Code

শীতে হাতের নাগালেই পাওয়া যায় জলপাই। জলপাইয়ে ফ্যাট থাকে, যা ত্বকে পুষ্টি দেয় এবং ত্বকের বয়স বাড়তে দেয় না। এতে ভিটামিন-ই রয়েছে, যা ত্বককে শুষ্কতার হাত থেকে রক্ষা করে। এ ছাড়া জলপাইয়ে থাকা অ্যান্টি-অক্সিডেন্টস, ফাইবার ও প্রোটিন ত্বকের স্বাস্থ্যের পক্ষে উপকারী। চাইলে জলপাইয়ের তেলও ত্বকে লাগাতে পারেন।

Manual1 Ad Code

অ্যাভোকাডো

অ্যাভোকাডোতে পটাশিয়াম, ভিটামিন বি ও ই এবং প্রোটিন পাওয়া যায় । এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ত্বকের তারুণ্য ধরে রাখে। অ্যাভোকাডো খাওয়ার পাশাপাশি ফেসপ্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন।

Manual2 Ad Code

মিষ্টি আলু

মিষ্টি আলুতে ভিটামিন-এ পাওয়া যায়, যা ত্বকের জন্য বেশ উপকারী। শুধু ত্বকের জন্য না শরীরের জন্যও মিষ্টি আলু অনেক উপকারী। শীতে মিষ্টি আলু খেলে সর্দির সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

Manual7 Ad Code

গাজর

গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে, যা ত্বককে সুস্থ রাখে। ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

কমলালেবু

কমলালেবু শীতকালীন ফল। এটি আমাদের ত্বকের জন্যও খুবই উপকারী। কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি আমাদের ত্বককে হাইড্রেট করে এবং ক্ষতি হওয়া থেকে বাঁচায়।

বাদাম

বাদাম ত্বককে হাইড্রেট করে। বাদামে থাকা মিনারেলস ত্বকে নতুন কোষের জন্ম দেয়।

ওটমিল

ওটমিল ত্বককে শুষ্কতা, ব়্যাশ, ব্রণ থেকে রক্ষা করে। এটিতে থাকা ভিটামিন, মিনারেল, অ্যান্টি-অক্সিডেন্টস আমাদের ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে।

ডিম

ডিম মোটামুটি সবাই পছন্দ করে। এর মধ্যে রয়েছে সালফার ও লুটেইন। প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম থাকলে ত্বক হবে আর্দ্র ও নমনীয়। এ ছাড়া ডিমে রয়েছে প্রোটিন, যা কোষকে সতেজ রাখে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code