মেসিকে ‘অপমান’ করা পোস্টে ‘সায়’ দিলেন রোনাল্ডো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
স্পোর্টস ডেস্কঃ নিজের সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। সোমবার রাতে প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে বায়ার্ন তারকা লেওয়ানডস্কিকে হারিয়ে পুরস্কারটি জেতেন মেসি।

দুই ধাপ এগিয়ে যান চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। কেননা ব্যালন ডি’অর জেতায় মেসির পরে অবস্থান রোনাল্ডোর, ৫টি।

এবারের ব্যালন ডি’অরের প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন না ক্রিশ্চিয়ানের রোনাল্ডো। তবুও মেসির ব্যালন ডি’অর জয়কে মেনে নিতে পারছেন না রোনাল্ডোভক্তরা।

সোমবার রাত থেকেই চলছে এ নিয়ে সমালোচনা। সিআরসেভেন.ও লিনার্দিও নামে রোনাল্ডোর একটি ইন্সটাগ্রাম ফ্যান আইডি থেকে একটি পোস্ট করা হয় এ নিয়ে।

Manual4 Ad Code

মেসিকে রীতিমতো ‘অপমান’ করে ওই পোস্টে লেখা হয়, ‘কে পুরস্কারটা জিতল? মেসি। যিনি বার্সেলোনার হয়ে কেবল কোপা দেলরের শিরোপা জিতেছেন। আর রোনাল্ডো যাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারেননি। এরপর মৌসুমের বড় ম্যাচগুলোতে অদৃশ্য হয়ে গেছেন।’

Manual2 Ad Code

পোস্টটি দেখে ক্ষুব্ধ বিশ্বজুড়ে মেসিভক্তরা। যে যার মতো যুক্তি উপস্থাপন করে ক্ষোভ উগড়ে দিচ্ছেন।

Manual3 Ad Code

তবে ব্যাপারটি এখানেই শেষ হতে পারত। কিন্তু মেসিভক্তদের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেই।

বিতর্কিত পোস্টের কমেন্টে রোনাল্টো লিখেছেন, ‘Factos’। যার অর্থ হলো ‘এটিই তথ্য’।

মেসিকে অপমান করা বিতর্কিত পোস্টকে এভাবেই সমর্থন জানালেন রোনাল্ডো।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code