মেহেরপুরে কষ্টিপাথরের মূর্তি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

মেহেরপুর:
মেহেরপুর সদর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূল্যবান মূর্তি এবং একটি ওয়ানসুট্যার গান উদ্ধার করেছে।
আজ সোমবার বেলা ১২ টার দিকে সদর উপজেলার গোভিপুর ব্রীজের নিচ থেকে মূর্তি এবং ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার এসআই আহসান হাবীব জানান গোপন সংবাদের ভিত্তিতে গোভিপুর ব্রিজের পশ্চিম পাশে ভৈরব নদের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তি এবং ওয়ান স্যুটারগানটি উদ্ধার করা হয়েছে।
প্রায় ২০ কেজি ওজনের মূর্তিটির একটি হাত এবং একটি পা ভাঙ্গা রয়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code