ঈদ উপলক্ষে কোপা দা ছুরির বেচাকেনা-ব্যাস্ত কামার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

বেনাপোল (যশোর) :
আর মাত্র ৮দিন পর পবিত্র কুরবানীর ঈদ। করোনার মধ্যেও কুরবানীর পশু জবাহে ব্যাবহৃত দেশীয় গৃহস্থলী অস্ত্রের বেচাকেনা বেড়েছ। ঈদকে সামনে রখে ব্যাস্ত সময় পার করছেন কামার শিল্পিরা। আগুন দিয়ে লোহা গলিয়ে নিপূন হাতে গড়ে তুলছেন দা বটি কোপা ছুরি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র।
সারা বছর কোপা দা সুরি বিক্রি কম হলেও কুরবানীর ঈদ আসলেই বাড়ে এসব অস্ত্রের চাহিদা ও বেচাকেনা। কুরবানীর পশু জবাই ও মাংশ ছড়াতে কোপা ও বটি ছুরির চাহিদা থাকায় রাত দিন এসব পন্য তৈরীতে ব্যাস্ত বেনাপোল,নাভারন শার্শা ও বাগআচড়ার কামার শিল্পের কারিগররা। তবে এবার কোপা ও ছুরির দাম বেশী বলে জানান ক্রেতা। প্রয়োজনে বেশী দামেই কিনছেন তারা। ক্রেতা বেনাপোলের আশরাফুল ও নাভারনের শরিফুল ইসলাম বলেন তিনবছরের ব্যাবধানে দেশীয় সব অস্ত্রেও দাম বেড়ে গেছে তিনগুন। প্রয়োজনে বেশীদামেই এসব অস্ত্র কিনছেন তারা।
কাজ না থাকায় সরা বছর বসে কাটে সময়। পরিবার পরিজন নিয় কষ্টে সংসার চলে তাদের। কুরবানীর ঈদ আসলেই বাড়ে চাহিদা জমে উঠেছে এসব পন্য বেচাকেনা। কাচামাল ও লোহার দাম বাড়ায় তৈরী অস্ত্রের দাম বাড়ছে। এবার ভাল বেচকেনার ্আশা করেন কামার কারিগরা।
করোনার সময়ে এবার কুরবানী কম হবে। ফলে তাদের বিক্রিও কিছুটা কম হতে পারে বলে জানান অধিকাংশ কারিগররা। অস্ত্রেও পসরা নিয়ে বসছেন তারা। পাচ্ছেনা সাড়া। বাপ দাদার কাছ থেকে শেখা এ ব্যাবসা ধরে রেখেছেন তারা বলেন কারিগররা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code