মেহেরপুরে চায়ের দোকান থেকে সরানো হয়েছে কেটলি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

মুজিবনগর (মেহেরপুর) :
করোনা ভাইরাসরোধে সরকারি নির্দেশে মেহেরপুর জেলা প্রশাসন এবং পুলিশ ও সেনাবাহিনী সমাজিক ব্যবধান মেনে চলতে বাধ্য করার চেষ্টা করে যাচ্ছে। শহরে ও গ্রাম-গঞ্জে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার-প্রচারণা চালিতে যাচ্ছে। চায়ের দোকানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে কেরামবোর্ড ও টেলিভিশন সরিয়ে নেয়া হচ্ছে। আদায় করা হয়েছে জরিমানা।
বৈশ্যিক মহামারী করোনা ভাইরাসরোধে বাংলাদেশকে নিরাপদ রাখতে সরকার অঘোষিত লকডাউন ঘোষনা করেছে। প্রশাসনের পাশাপাশি জেলায় জেলায় সেনাবাহিনী নামানো হয়েছে। প্রশাসন এবং পুলিশ ও সেনাবাহিনী শহর ও গ্রাম-গঞ্জে যাচ্ছে; মাইকিং করছে জনসচেতনা সৃষ্টি করতে। কিন্তু শহর ও গ্রাম-গঞ্জের সাধারণ মানুষ না মানায় কঠোর হতে বাধ্য হচ্ছে প্রশাসন এবং পুলিশ ও সেনাবাহিনী। সামাজিক দূরত্ব বজায় রাখতে দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছে। এরপরও মানুষ বাড়তি আয়ের জন্য প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দোকান-পাট খুলছে। বিশেষ করে শহর ও গ্রামের চায়ের দোকানগুলো সরকারি নির্দেশ অমান্য করে সকাল-সন্ধ্যা খুলছে দোকান। জড়ো হচ্ছে বহু চা পিপাসু। এতে সামাজিক দূরত্ব বজায় থাকছে না। বাধ্য হয়ে প্রশাসনের পক্ষ থেকে চায়ের দোকানগুলো থেকে কেটলি সরিয়ে নিয়েছে।
এরপরও অতিগোপনে চায়ের দোকান খুলছে অনেকে। মেহেরপুর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের আম বাগানে রাতে চায়ের দোকান বসিয়ে ব্যবসা করছে অতিলোভী মানুষ। তারা মহামারী করোনা ভাইরাসকে আমলেই নিচ্ছে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code