মেহেরপুর সীমান্তে মদ ও ফেন্সিডিল উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীর সিমান্তে ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরিত্যক্ত অবস্থায় মঙ্গলবার রাত ৮ টায় উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকা থেকে ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়। ৪৭ বিজিবি অধিনায়ক কুষ্টিয়া ব্যাটালিয়ন রফিকুল আলম জানান, তেঁতুলবাড়ী বিওপি‘র টহল কমান্ডার হাবিলদার আবুল কাশেম মল্লিক এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলবাড়ীয়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১২(বার) বোতল মদ এবং ০৫(পাঁচ) বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।এ ঘটনায় কেউ আটক না হলেও জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। এদিকে গাংনী উপজেলা শহড়াতলা বিওপি‘র টহল কমান্ডার নায়েক শ্রী গোপাল কান্তি এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে হাজীপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮(আঠারো) বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code