মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মোল্লা আব্দুল জলিলের ইন্তেকাল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

মোংলা (বাগেরহাট) :
মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সহ-সভাপতি মোল্লা আব্দুল জলিল (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার দুপুর পৌনে ১টায় পৌর শহরের শেখ আ: হাই সড়কস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মরহুম মোল্লা আব্দুল জলিল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার আসরেরর নামাজের পর হেলিপ্যাড মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে তার গ্রামের বাড়ী মিঠাখালী ইউনিয়রে খোনকারবেড় নিয়ে যাওয়া হয়। রবিবার সকাল ১০টায় গ্রামের বাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে। মরহুম মোল্লা আব্দুল জলিল পৌর মেয়র ছাড়াও এর আগে দুইবার তার নিজ ইউনিয়ন মিঠাখালী ইউপির চেয়ারম্যান ছিলেন।
এদিকে বিএনপি নেতা মোল্লা আব্দুল জলিলের মৃত্যুতে গভীর শোক, দু:খ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খুলনায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক অনিন্দ ইসলাম অমিত, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ মোংলা থানা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code