মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬০ বছর পর ৯ একর খাস জমি উদ্ধার

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘ ৬০ বছর পর প্রভাবশালীদের দখলে থাকা বিপুল পরিমান সরকারী খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উপজেলার সদর ইউনিয়নের বালিশিরা মৌজা ও আশিদ্রোণ ইউনিয়নের আশিদ্রোন এবং উত্তরসূর মৌজায় অবস্থিত এসব খাস জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এসময় প্রভাবশালীদের দখলে থাকা সদর ইউনিয়নের বালিশিরা মৌজায় ৬ একর এবং আশিদ্রোন ইউনিয়নের আশিদ্রোন এবং উত্তরসূর মৌজায় ৩ একর খাস জমি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে জমি উদ্ধার কাজে অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।
এলাকাবাসী জানান, এসব জমির বেশীর ভাগ অংশ উপজেলা কৃষকলীগের সভাপতি আফজল হকের দখলে ছিল। তিনি দীর্ঘদিন এসব জমি দখলে রেখে চাষাবাদ করে আসছিলেন।
জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগের সভাপতি আফজল হক বলেন, দীর্ঘ ৬০ বছরের বেশী সময় ধরে এসব জায়গায় ফসল ফলিয়ে আসছিলাম। এই জমি স্থায়ী বন্দোবস্ত নিতে মন্ত্রনালয়ে আবেদন করেছি। কিন্ত বন্দোবস্ত না দিয়ে সরকারী লোকজন এসে এসব জমি অধিগ্রহন করে নেন।
শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন বলেন, এসব সরকারী জমিগুলো দীর্ঘদিন ধরে বেদখল ছিল। প্রশাসনিক ভাবে এসব জমি উদ্ধার করা হয়েছে। এসব জমিতে ভূমি ও গৃহহীন ৩শ’ পরিবারের জন্য ঘর নির্মাণ করার করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, আমরা এই খাসজমি চিহ্নিত করে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছি। উদ্ধারকৃত এই খাস জমিতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দিয়ে গৃহ নির্মাণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code