মৌলভীবাজারে বিএনপির মানববন্ধনে ছাত্রলীগ-যুবলীগের হামলা জেলা বিএনপির সভাপতি সহ ২৫ নেতাকর্মী আহত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মৌলভীবাজারে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা। হামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।

Manual1 Ad Code

শনিবার, মার্চ ১১, ২০২৩, দুপুর ১টার দিকে শুরু হওয়া বিএনপির মানববন্ধনের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে এম নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা জাসাসের সদস্য সচিব জসিম তালুকদারসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের প্রায় ২০ জন আহত হন।

Manual5 Ad Code

আহতরা স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। মৌলভীবাজার সরকারি স্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code