মৌলভীবাজারে কর্মজীবি মহিলাদের স্বাস্থ্য ক্যাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসুচির আওতায় আয়োজিত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। (২১শে অক্টোবর) বুধবার মৌলভীবাজার পৌরসভা অডিটোরিয়ামে কর্মজীবি মহিলাদের স্বাস্থ্যক্যাম্প ২০২০এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুর রশিদ। দিন ব্যাপি স্বাস্থ্য ক্যাম্প/২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন ও কর্মজীবি মহিলাদের ভাতা ও উপহার সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শামছুন নাহারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন নেছা। এতে বক্তব্য রাখেন সাইফুর রহমান,জুবের আহমদ,সানজিতা আক্তার, রহিমা বেগম,রোকসানা আক্তার প্রমুখ। অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পে জেলার ২শতাধিক কর্মজীবি মহিলা অংশ গ্রহন করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code