মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

স্টাফ রিপোটার :: মৌলভীবাজারে পালিত হয়েছে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার প্রথম প্রহর থেকে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলা উদ্দিন এমপি,জেলা প্রসাশক মো: তোফায়েল ইসলাম,পুলিশ সুপার মো:শাহ জালাল,পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।
এ ছাড়াও প্রেসক্লাব,মৌলভীবাজার টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড,জেলা আইনজীবী সমিতি, সিভিল সার্জন, দি চেম্বার অব কমার্স, পৌরসভা, রেড ক্রিসেন্ট সোসাইটি, সরকারী কলেজ, মহিল কলেজ,মহিলা সমিতি,বাংলাদেশ মহিলা পরিষদ,জেলা ছাত্রলীগ,জেলা বিএনপি,জেলা ছাত্রদল, শ্রমিক দল,জাতীয় পাটি,সিপিবি,বাসদ,জাসদ,বিএমএ,পাবলিক লাইব্রেরী,জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
রকারীভাবে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনি,স্মৃতিস্তম্ভের গণকবরে জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন ও জেলা ও পুলিশ প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ, সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াও সকাল মৌলভীবাজার স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ঊত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম,এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। সমেবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

Manual2 Ad Code

মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে সকাল সাড়ে ৮ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ শাহাজালাল। পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, কারারক্ষী, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, গার্ল গাইডস, কাবস, ইয়েলো বার্ডস, শিশু-কিশোর সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র/ছাত্রীর কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শন করে।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ও পৌরসভায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ ছাড়া মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন, হাসপাতাল, জেলখানা, এতিখানায় উন্নতমানের খাবার পরিবেশন, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, ক্রিকেট ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code