মৌলভীবাজার-২  আসনের শফিউল আলম চৌধুরী নাদেলের সমর্থনে লন্ডনে সভা অনুষ্ঠিত

লেখক: Rumie
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

মির্জা আবুল কাসেম, লন্ডন থেকে :
Manual6 Ad Code

পরিচ্ছন্ন, স্বচ্ছ রাজনীতিবিদ, সজ্জন ব্যক্তিত্ব, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পক্ষে মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনে নৌকা প্রতীকের সমর্থনে দেশে-বিদেশে বৃহত্তর সিলেট ও কুলাউড়াবাসী ঐক্যবদ্ধ। তাই বিভক্তি কিংবা মনস্তাত্বিক দ্বন্দ্ব ভুলে শফিউল আলম চৌধুরী নাদেলের বিজয় নিশ্চিত করতে দলমত নির্বিশেষে একাট্টা হয়েছেন বৃহত্তর সিলেট ও কুলাউড়া উপজেলার সর্বস্থরের ব্রিটেন প্রবাসীরা।

রোববার (১৭ ডিসেম্বর ) পূর্বলন্ডনের ব্রিকলেনের একটি রেষ্টুরেন্টে প্রবাসী কুলাউড়াবাসীর উদ্যোগে শফিউল আলম চৌধুরীর সমর্থনে উম্মোক্ত আলোচনা সভায় প্রবাসী নেতৃবৃন্দ বলেন শফিউল আলম চৌধুরী নির্বাচিত হলে তিনি যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন তা অবশ্যই পূরন করবেন। এছাড়া তিনি একজন প্রগতিশীল চিন্তা চেতনার মানুষ , প্রধানমন্ত্রীর কাছে রয়েছে তাঁর গ্রহণযোগ্যতা।

Manual7 Ad Code

স্কুল জীবন থেকে শফিউল আলম চৌধুরী রাজনীতির সাথে জড়িত, তিনি আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি মানব সেবায় বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। সিলেট জেলা শিল্পকলা একাডেমীর আজীবন সদস্য, ডায়েবেটিক সমিতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মহিলা উইং এর চেয়ারম্যান, পৃষ্টপোষক কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, জাললাবাদ অন্ধকল্যান সমিতিসহ একাধিক দাতব্য প্রতিষ্টানের সাথে জড়িত। তিনি সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তর পূর্ব পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার পিতা মরহুম শামসুল আলম চৌধুরী ছিলেন আইয়ুব বিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনিক ও সমাজসেবী, পিতামহ মরহুম সিরাজআলম চৌধুরী ছিলেন একজন শিক্ষানুরাগী, মাতামহ নিজাম উদ্দিন চৌধুরী (বিস্কুটি পীর সাহেব) ছিলেন বৃহত্তর সিলেট অঞ্চলে সকলের শ্রদ্ধারপাত্র। পিতা পিতামহ সহ পূর্বপুরুষদের দেখানো পথ ধরেই তার সমাজ সেবায় অভিষেক হয়। তিনি নির্বাচিত কুলাউড়া তথা সিলেট বিভাগের উন্নয়ন হবে তা আমরা নিশ্চিত করে বলতে পারি।
প্রবাসীদের পক্ষ থেকে অনেকেই দেশে গিয়ে তাঁর পক্ষে কাজ করার অঙ্গিকার করেন আরা যারা যেতে পারবেননা তারা এখান থেকে বসে কাজ করবেন।

Manual4 Ad Code

যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ শিতাব চৌধুরীর সভাপতিত্বে ও কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মিসবাহ কামাল, বিসিএ‘র সদ্যসাবেক সভাপতি আব্দুল মুমিন ওবিই, বিবিসিএ‘র সাবেক সভাপতি শাহনুর খান, ফারুক উদ্দিন আহমেদ, ফরহাদ আলম হিরন, মকসুদ হোসেন, মৌলানা মিজানুর রহমান, মুফতি সৈয়দ মাহমুদ আলী, জিয়াউর রহমান জুয়েল, মোঃ আব্দুল আজিজ, মোফজ্জিল হোসেন চৌধুরী, আহসান বারি সিরাজ, সাহাদত হাসান লাকি, লিটন আহমেদ, মোদাব্বির হোসেন ঝুমন, মোঃ কাজল আহমদ, হুমায়ুন কবীর শাহান, কামরুল আই রাসেল, জাকির হোসেন চৌধুরী, মোঃ ফারুক খান, আলা মিয়া, এমদাদুল হক মোহাম্মদ জামান, রুহি আহমদ, মোয়াজ্জেম হোসের রিপন, রানা চৌধুরী, এমদাদুল হক টিপু, (কামা) মোহাম্মদ জামান খোকন প্রমুখ। শফিউল আলম চৌধুরীর পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন তার ছোট ভাই আদিল চৌধুরী ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code